ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের মেসকর্মী মোঃ রাজিব নিজের পড়াশোনা ও পরিবারের দায়িত্ব একসাথে সামলাচ্ছেন। স্বপ্ন তার, একদিন দেশ ও জাতির বৃহত্তর খেদমতে নিজেকে গড়ে তুলবেন। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ‘আমার ক্যাম্পাস’ পরিচয় অর্জনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ভর্তি কোচিংয়ের ব্যবস্থা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উপহার দিয়ে তাকে সহায়তা করেছে শিবির।
এমনই আরেক মেধাবী তরুণ অনিক। বছরখানেক আগে বাবাকে হারিয়ে পরিবার চালানোর দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ছোটোখাটো চাকরি করেও পড়াশোনার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল সে। ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তাকে ভর্তি কোচিংয়ে ভর্তির ব্যবস্থা করেছে এবং প্রস্তুতিকালীন খরচ চালাতে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে।
ছাত্রশিবির ঢাবি শাখা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং প্রয়োজনে আগামীতেও পাশে থাকার অঙ্গীকার করছে। কারণ, স্বপ্নবাজ তারুণ্য বাংলাদেশের জন্য এক মহান নেয়ামত। এদেশের অসংখ্য সম্ভাবনাময় তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি ছাত্রশিবিরও প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।