‘জুলাইলিপি’ প্রতিযোগিতা ২০২৪
জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শহীদ-গাজীদের অকাতরে জীবন কুরবান ও তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদদের অদম্য সাহস ও বুলেটের সামনে পেতে দেয়া বুক আমাদের জন্য প্রেরণার উৎস। জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের জাতীয় বীর। সেই বীরদের যথাযথ স্মরণে এবং জুলাই বিপ্লবের স্পিরিটকে ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে ‘জুলাইলিপি’ প্রতিযোগিতা।