মাফিয়াতন্ত্রের দিনলিপি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
মাফিয়াতন্ত্রের দিনলিপি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “মাফিয়াতন্ত্রের দিনলিপি” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২৮ অক্টোবর ২০২৪, সোমবার জাতীয় প্রেস ক্লাবে। ছাত্র-জনতার ব্যাপক অংশগ্রহণে প্রদর্শনীটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি সাদিক কায়েম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদী, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সেক্রেটারি আদনান মুস্তারী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূইয়া ও সেক্রেটারি মহিউদ্দিন মাহি, ইসলামী ছাত্র আন্দোলন ঢাবি শাখার সভাপতি ইয়াসিন আরাফাত এবং ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার আহ্বায়ক সানাউল্লাহ প্রমুখ।