ফ্রেমেবন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থানের পূর্বাপর’ শীর্ষক ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্র প্রদর্শনী
ফ্রেমেবন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থানের পূর্বাপর’ শীর্ষক ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্র প্রদর্শনী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ফ্রেমেবন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থানের পূর্বাপর’ শীর্ষক ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ জাতীয় জাদুঘরের নালিনীকান্ত ভট্টশালী গ্যালারী পরিদর্শন করেন, যেখানে প্রদর্শিত হয় ফ্যাসিবাদবিরোধী নানা আলোকচিত্র। পরবর্তীতে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত ডকুমেন্টরি “JULY: WINGS OF FREEDOM” অতিথিদের জন্য প্রদর্শিত হয়।

দুই দিনব্যাপী (৭–৮ ডিসেম্বর ২০২৪) এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। পাশাপাশি জাতীয় জাদুঘরের থিয়েটার হলে ডকুমেন্টরিটি একাধিকবার প্রদর্শিত হয়।

জাতীয় চেতনায় জুলাই অভ্যুত্থানকে চিরভাস্বর রাখার দায়বদ্ধতা থেকেই ইসলামী ছাত্রশিবির এই প্রদর্শনীর আয়োজন করেছে।