ব্যালট নং
০৯
কার্যনির্বাহী সদস্য
পদপ্রার্থী
আবদুল্যা আল মাহমুদ
আবদুল্লাহ আল মাহমুদ একজন প্রতিশ্রুতিবদ্ধ তরুণ, যার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে একটি উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা। বিশেষ করে যারা গবেষণায় আগ্রহী তাদের জন্য যথাযথ সুযোগ ও সহায়তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন একটি বিশ্ববিদ্যালয় তখনই প্রকৃত অর্থে সমৃদ্ধ হয় যখন শিক্ষার্থীরা শুধু পড়াশোনার ভেতরে সীমাবদ্ধ না থেকে নতুন জ্ঞান সৃজন এবং গবেষণায় নিজেদের নিয়োজিত করতে পারে। আর এজন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ, অবকাঠামো ও প্রশাসনিক সহযোগিতা। ডাকসু ২০২৫ নির্বাচনে তিনি এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি গবেষণাবান্ধব, শিক্ষাবান্ধব এবং ভবিষ্যতমুখী ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের মেধা ও দক্ষতাকে পূর্ণ বিকাশের সুযোগ পাবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।