ব্যালট নং
০৬
কার্যনির্বাহী সদস্য
পদপ্রার্থী
আনাস ইবনে মুনির
আনাস ইবনে মুনির ক্যাম্পাসের ছাত্র অধিকার রক্ষায় নিবেদিতপ্রাণ এক তরুণ কর্মী। তিনি তাঁর প্ল্যাটফর্ম সোচ্চার থেকে নিয়মিতভাবে তুলে ধরছেন ফ্যাসিবাদী আমলে নির্যাতিত হওয়া শিক্ষার্থীদের গল্প, যাতে নতুন প্রজন্ম ইতিহাস ভুলে না যায় এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত হয়। শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্রশ্নে তাঁর আপসহীন অবস্থান এবং অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ তাঁকে শিক্ষার্থীদের কাছে আস্থার নাম করে তুলেছে। আজ তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি ন্যায়নিষ্ঠ, ভয়মুক্ত ও অধিকারভিত্তিক ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং নিজের স্বপ্ন গড়ে তুলতে পারবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।