জসীমউদ্দিন খান
জসীমউদ্দিন খান
(খান জসীম)
ফলো করুন:
ব্যালট নং ০৪
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
পদপ্রার্থী
জসীমউদ্দিন খান
(খান জসীম)
ফলো করুন:

জসীমউদ্দিন খান, সবার কাছে খান জসীম, জুলাই যুদ্ধে যিনি নিজের চোখ উৎসর্গ করেছেন এবং আন্দোলনে অঙ্গ হারানো একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর এই ত্যাগ কেবল একটি ব্যক্তিগত বেদনা নয় এটি প্রমাণ যে স্বপ্নের ক্যাম্পাস, ন্যায়ের সমাজ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা কতদূর যেতে প্রস্তুত। খান জসীম শুধু একটি নাম নয় তিনি সাহসের প্রতীক এবং সংগ্রামের অগ্নিশিখা। অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান এবং শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে তাঁর দৃঢ় কণ্ঠ আজও প্রতিটি তরুণের অনুপ্রেরণা। ডাকসু ২০২৫ নির্বাচনে তিনি আসছেন নতুন প্রতিশ্রুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়, শক্তিশালী এবং মর্যাদাপূর্ণভাবে তুলে ধরার শপথ নিয়ে। এমন একটি ক্যাম্পাস যেখানে ত্যাগ আর সাহসের ইতিহাস শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন স্বপ্ন হয়ে জন্ম নেবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।