এম এম আল মিনহাজ
এম এম আল মিনহাজ
ফলো করুন:
ব্যালট নং ০৩
স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক
পদপ্রার্থী
এম এম আল মিনহাজ
ফলো করুন:

এম এম আল মিনহাজ স্বাস্থ্য অর্থনীতিতে মেজর, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক জটিল সমস্যাগুলো সমাধানের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যেতে আগ্রহী। তিনি বিশ্বাস করেন সুস্থ দেহ আর পরিচ্ছন্ন পরিবেশ ছাড়া শিক্ষার্থীদের প্রকৃত উন্নয়ন ও স্বপ্ন পূরণ সম্ভব নয়। জুলাই গণঅভ্যুত্থানে তিনি উত্তরা চোখে গুরুতর আঘাত পান এবং গুলিবিদ্ধ হন। নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এই সাহসিকতা প্রমাণ করে শিক্ষার্থীদের অধিকার, স্বাস্থ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় তিনি আপসহীন। আজ তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি স্বাস্থ্যবান, পরিবেশবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী সম্মান, নিরাপত্তা ও সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে পারবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।