মোঃ আসিফ আব্দুল্লাহ
মোঃ আসিফ আব্দুল্লাহ
ফলো করুন:
ব্যালট নং ০৫
ছাত্র পরিবহন সম্পাদক
পদপ্রার্থী
মোঃ আসিফ আব্দুল্লাহ
ফলো করুন:

মোঃ আসিফ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত থেকে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার সমাধানে কাজ করে আসছেন। তিনি ২০২৩ সালে কিঞ্চিৎ বাস রুটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে দক্ষ ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন। তাঁর অভিজ্ঞতা, নিবেদন ও দায়িত্বশীল নেতৃত্ব প্রমাণ করেছে যে ক্যাম্পাসের পরিবহন ব্যবস্থা শুধু গাড়ি চলাচল নয় বরং এটি শিক্ষার্থীদের নিরাপত্তা, সময় ব্যবস্থাপনা ও স্বাচ্ছন্দ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজ তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি নিরাপদ, আধুনিক ও সময়োপযোগী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী নির্বিঘ্নে, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।