ব্যালট নং
১১
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক
পদপ্রার্থী
মোঃ ইকবাল হায়দার
ইকবাল হায়দার শুধু একজন প্রার্থী নন, তিনি শিক্ষার্থীদের আস্থার নাম। INSAF ও SHIFA-এর মাধ্যমে অসংখ্য কল্যাণমূলক উদ্যোগ নিয়ে তিনি প্রমাণ করেছেন যে ছাত্রজীবন শুধু পড়াশোনার মাঝে সীমাবদ্ধ নয় বরং সংগ্রাম, সহমর্মিতা আর উন্নয়নের পথও বটে। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে তাঁর নিরন্তর প্রচেষ্টা এবং ন্যায্য অধিকার রক্ষায় তাঁর নির্ভীক সোচ্চার কণ্ঠ ইতিমধ্যেই শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ডাকসু ২০২৫-এ তিনি আসছেন এক স্বপ্ন নিয়ে একটি উন্নত, আধুনিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী নিরাপদ, সম্মানিত ও সম্ভাবনায় ভরপুর ভবিষ্যৎ খুঁজে পাবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।