মোঃ মাজহারুল ইসলাম শিক্ষা ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনার্সে গোল্ড মেডেলিস্ট এবং মাস্টার্সে জিপিএ ৪ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তিনি প্রমাণ করেছেন মেধা ও অধ্যবসায় দিয়ে যেকোনো সীমা অতিক্রম করা সম্ভব। তিনি ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের প্রতিষ্ঠাতা হিসেবে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন। গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র আন্দোলন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি নেতৃত্বের দৃঢ়তা, সংগঠনের দক্ষতা এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সাহসিকতা প্রদর্শন করেছেন। আজ তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের দক্ষতা, মেধা ও যোগ্যতা বিকশিত করার জন্য প্রয়োজনীয় সুযোগ ও দিকনির্দেশনা পাবে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে আর কোনো স্বপ্ন নয় বরং বাস্তবতার অংশ। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।