মোঃ রাইসুল ইসলাম
মোঃ রাইসুল ইসলাম
ফলো করুন:
ব্যালট নং ১৪৯
কার্যনির্বাহী সদস্য
পদপ্রার্থী
মোঃ রাইসুল ইসলাম
ফলো করুন:

মোঃ রাইসুল ইসলাম একজন অদম্য শিক্ষার্থী, যিনি সবসময় অদম্য শিক্ষার্থীদের পাশে থেকেছেন। সংগ্রামী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন একটি সত্যিকারের মানবিক ক্যাম্পাস তখনই গড়ে উঠবে যখন অদম্য শিক্ষার্থীরা কোনো বাধা ছাড়াই সমান মর্যাদা ও সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারবে। সমান অধিকারের সমাজ গড়ার প্রত্যয়ই তাঁর পথচলার শক্তি। আজ তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি কল্যাণমুখী, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী বিশেষ করে অদম্য শিক্ষার্থীরা নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।