ব্যালট নং
১৫৯
কার্যনির্বাহী সদস্য
পদপ্রার্থী
মোঃ শাহিনুর রহমান
শাহিনুর রহমান একজন বহুমাত্রিক প্রতিভা। জনপ্রিয় মিউজিক ব্যান্ড কাসীদার প্রতিষ্ঠাতা হিসেবে সংগীতের মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে নতুন অনুপ্রেরণা ছড়িয়েছেন। তিনি একজন কালচারাল এক্টিভিস্ট, ফিল্ম প্রডিউসার এবং থিয়েটার আর্টিস্ট হিসেবে সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন। সংস্কৃতি ও সৃজনশীলতার পাশাপাশি তিনি একজন মানবাধিকারকর্মী। বাংলা ও ইংরেজি ভাষার নানা ম্যাগাজিন ও জার্নালে সম্পাদনার দায়িত্ব পালন করে তিনি শিক্ষার্থীদের চিন্তা, সৃজনশীলতা ও মানবিকতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন। আজ তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি সংস্কৃতিমুখী, মানবিক ও স্বাধীনচেতা ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী তার প্রতিভা, সৃজনশীলতা ও কণ্ঠকে বিকশিত করার সুযোগ পাবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।