মোঃ শরীফুল ইসলাম
মোঃ শরীফুল ইসলাম
(মুয়াজ)
ফলো করুন:
ব্যালট নং ১০
সমাজসেবা সম্পাদক
পদপ্রার্থী
মোঃ শরীফুল ইসলাম
(মুয়াজ)
ফলো করুন:

মোঃ শরীফুল ইসলাম (মুয়াজ) ন্যায়, সমতা ও মানবিকতার পথে অবিচল এক তরুণ কণ্ঠস্বর। আইন বিষয়ে গভীর আগ্রহী মুয়াজ বিশ্বাস করেন ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা ছাড়া প্রকৃত সামাজিক পরিবর্তন সম্ভব নয়। তাঁর একমাত্র লক্ষ্য হচ্ছে আইন ও মানবিক সেবাকে শিক্ষার্থীদের জীবনের সাথে যুক্ত করে ক্যাম্পাসকে একটি ন্যায়নিষ্ঠ, কল্যাণমুখী ও সবার জন্য নিরাপদ জায়গায় রূপান্তরিত করা। তিনি মনে করেন সামাজিক সেবা কেবল দান নয় বরং এটি দায়িত্ব, সহযোগিতা এবং একে অপরের পাশে দাঁড়ানোর একটি প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের সমস্যার সমাধান, দুর্বলদের সহায়তা এবং ন্যায্য অধিকার রক্ষার সংগ্রামে মুয়াজ সবসময় প্রস্তুত। আজ তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী মানবিক মর্যাদা, সমান অধিকার ও নিরাপত্তা নিয়ে এগিয়ে যাবে ভবিষ্যতের পথে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।