নুরুল ইসলাম সাব্বির
নুরুল ইসলাম সাব্বির
ফলো করুন:
ব্যালট নং ০৭
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
পদপ্রার্থী
নুরুল ইসলাম সাব্বির
ফলো করুন:

নুরুল ইসলাম সাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অর্থ সম্পাদক, একাধিক সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক এবং সাহিত্য সংস্কৃতির এক নিবেদিত প্রাণ কর্মী। তিনি বিশ্বাস করেন একটি প্রাণবন্ত ক্যাম্পাস কেবল পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সাহিত্যচর্চা, সংস্কৃতি বিকাশ এবং সৃজনশীলতার বিকাশের মাধ্যমেই তা পূর্ণতা লাভ করে। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর আন্তরিক প্রচেষ্টা প্রমাণ করেছে যে একটি সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় সংস্কৃতি মানেই একটি উন্মুক্ত ও মুক্তচিন্তার ক্যাম্পাস। তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি সাহিত্যপ্রাণ, সংস্কৃতিময় এবং মানবিক ক্যাম্পাস গড়ে তোলার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকশিত করার সমান সুযোগ পাবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।