রায়হান উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি এবং এফ রহমান ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পাসে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং, ইংরেজি ভাষা, প্রেজেন্টেশন এবং প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলা, তাদের দক্ষতাকে বিকশিত করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ক্ষেত্রেই তাঁর সবচেয়ে বড় অবদান। শুধু তাই নয়, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে তিনি সবসময় সক্রিয় ছিলেন এবং সহপাঠীদের পাশে দাঁড়িয়েছেন। আজ তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি দক্ষ, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যতমুখী প্রজন্ম গড়ে তোলার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের প্রতিভা বিকাশের সমান সুযোগ পাবে এবং নিজেদের কণ্ঠকে জোরালোভাবে তুলে ধরতে পারবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।