এস এম ফরহাদ
এস এম ফরহাদ
ফলো করুন:
ব্যালট নং ০৪
জেনারেল সেক্রেটারী (জিএস)
পদপ্রার্থী
এস এম ফরহাদ
ফলো করুন:

সংগঠন ও দায়িত্বশীলতার প্রতীক এস এম ফরহাদ শিক্ষার্থীদের প্রতিটি দাবির সংগ্রামে সবসময় সামনের সারিতে ছিলেন। তিনি বিশ্বাস করেন ঐক্যবদ্ধ কণ্ঠস্বরই পারে প্রকৃত পরিবর্তন আনতে এবং শিক্ষার্থীদের জন্য একটি ন্যায়নিষ্ঠ ক্যাম্পাস গড়ে তুলতে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি। এর আগে তিনি কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তিনি যুক্তি, চিন্তা ও নেতৃত্বের দক্ষতা দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে তিনি দেখিয়েছেন সাহস ও ঐক্যের শক্তি দিয়ে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে জয়ী হওয়া যায়। তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি গণতান্ত্রিক, দায়িত্বশীল এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে নিজের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।