ব্যালট নং
০৫
গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
পদপ্রার্থী
সাজ্জাদ হোসাইন খাঁন
সাজ্জাদ হোসাইন খাঁন লেখালেখিই যার জগত। এ পর্যন্ত ২৫টি বইয়ের অনুবাদ, সংকলন এবং প্রকাশনার কাজ সম্পন্ন করে তিনি প্রমাণ করেছেন যে একাগ্রতা আর মেধার মাধ্যমে সৃজনশীলতার নতুন দুয়ার খুলে দেওয়া যায়। তাঁর কাজ শুধু বই প্রকাশ নয় বরং জ্ঞানচর্চাকে সহজলভ্য করে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করা। গবেষণা ও প্রকাশনার প্রতি তাঁর অগাধ ভালোবাসা তাঁকে সবসময় নতুন নতুন জ্ঞান ও ভাবনার অনুসন্ধানী পথে এগিয়ে দিয়েছে। তিনি বিশ্বাস করেন একটি স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব তখনই যখন প্রতিটি শিক্ষার্থী তাদের সৃজনশীল চিন্তা, গবেষণা ও মেধা প্রকাশের পূর্ণ সুযোগ পাবে। আজ তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি গবেষণাবান্ধব, প্রকাশনামুখী ও জ্ঞানসমৃদ্ধ ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।