ব্যালট নং
৪৭
কার্যনির্বাহী সদস্য
পদপ্রার্থী
তাজিনুর রহমান
তাজিনুর রহমান একজন প্রতিভাবান বিতার্কিক ও সংগঠক। তিনি জাতীয় টেলিভিশন বিটিভি বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এর চ্যাম্পিয়ন, যা তাঁর যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও স্পষ্ট বক্তব্য প্রদানের দক্ষতাকে তুলে ধরে। তিনি কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি হিসেবে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বাক প্রকাশ ও নেতৃত্ব বিকাশের জন্য নিরলসভাবে কাজ করেছেন। সংগঠন ও নেতৃত্বের অভিজ্ঞতা তাঁকে শিক্ষার্থীদের আস্থার প্রতীক করে তুলেছে। আজ তিনি ডাকসু ২০২৫ নির্বাচনে এসেছেন নতুন অঙ্গীকার নিয়ে একটি শিক্ষাবান্ধব, যুক্তিনিষ্ঠ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের দক্ষতা ও প্রতিভা বিকশিত করার সমান সুযোগ পাবে।